
গুলশান থানার ওসি দাউদ ক্লোজড
রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
কুমিল্লার গৌরীপুরের আঙ্গুরী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
সুলতান মাহমুদ জানান, রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওয়ালিদের শরীরের ১০ শতাংশ, ফারহানার ৫ শতাংশ এবং খালিদের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ ফারহানার স্বামী মো. আলমগীর জানান, তাদের ঘরের ভেতর দিয়ে গ্যাস লাইনের পাইপ অন্য একটি ঘরে নেওয়া হয়েছিল। ওই পাইপ থেকে মাঝেমধ্যে গ্যাস বের হতো।
আলমগীর বলেন, “গতকাল রাত ৮টার দিকে আমাদের ঘর গ্যাসের গন্ধে ভরে যায়। এ সময় আমার ছেলে মশা মারার জন্য ইলেকট্রিক রেকেট ব্যাট ব্যবহার করতেই ঘরে আগুন লেগে যায়। এতে আমার স্ত্রীসহ দুই সন্তান দগ্ধ হয়।”
আলমগীর আরও জানান, আগুনের পর পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৩টার দিকে তাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

গুলশান থানার ওসি দাউদ ক্লোজড
রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

মাথায় গ্যাস সিলিন্ডার পড়ে ব্যবসায়ী নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এ সময় তিনি নিজ বাসার ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কামরাঙ্গীররচরের নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসা

সিলেটে চাষের জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের চাষের জমি থেকে আসিদ আলী (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি
সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এশিয়ান গেমস শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত পদক