Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিলেটে চাষের জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৮
সিলেটে চাষের জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের চাষের জমি থেকে আসিদ আলী (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আসিদ আলী উপজেলার বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আসিদ আলী। এরপর তার আর সন্ধান পায়নি পরিবার। স্বজনেরা সারা রাত ও পরদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন এবং নিখোঁজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও খোঁজ পেতে সহযোগিতা চাওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

একপর্যায়ে মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির পাশের চাষের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ Los

স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, বৃদ্ধকে হত্যা করে চাষের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: জমিমরদেহজেলার খবরবৃদ্ধসিলেট
সর্বশেষ
  • ১

    মার্কিন রাজনীতিতে ঘুষের ধরাবাহিকতা বজায় রাখছেন ট্রাম্প

  • ২

    হুতিদের সঙ্গে সংঘাতে কেন সৌদির খুব বেশি বিকল্প নেই?

  • ৩

    কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩

  • ৪

    ‘পেশাদার প্রযোজক না থাকলে পেশাদার পরিচালক ও শিল্পী হবে না’

  • ৫

    সিলেটে চাষের জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩

    কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩

    কুমিল্লার গৌরীপুরের আঙ্গুরী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)।

  • অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি

    অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি

    সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এশিয়ান গেমস শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত পদক

  • আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: আসিফ নজরুল

    আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: আসিফ নজরুল

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল ভারতে না যাওয়ার পেছনে নিজের সিদ্ধান্তেরই প্রধান ভূমিকা ছিল বলে জানিয়েছেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজ অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি।

  • বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’

    বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’

    বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ বা নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।