Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এবার তিমির পিছু নেবে রোবট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮: ৪০
এবার তিমির পিছু নেবে রোবট

সমুদ্রের অতল গভীরে, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না, ঠিক সেখানেই চলে এক রহস্যময় আলাপচারিতা। বিশালকার স্পার্ম হোয়েলরা একে অপরের সঙ্গে ‘ক্লিক’ নামের এক বিশেষ শব্দে কথা বলে। আর সেসব কথা মাইলের পর মাইল পাড়ি দিতে পারে।

Advertisement

কিন্তু কী কথা বলে তারা? কী তাদের রহস্য?

দীর্ঘকাল ধরে তিমির এই ভাষার পাঠোদ্ধার করা বিজ্ঞানীদের জন্য ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ। কিন্তু এখন সময় বদলেছে। বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ‘অটোনোমাস আন্ডারওয়াটার রোবট’ বা গ্লাইডার, যা সমুদ্রের নিচে অনেকটা ‘ওয়েমো’ গাড়ির মতো নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস। এ সংক্রান্ত প্রকল্প ‘প্রজেক্ট সেটির’ প্রতিষ্ঠাতা ডেভিড গ্রুবার জানিয়েছেন, রোবটটি তিমির গলার স্বর শুনে তাদের পিছু নিতে পারে। এটি কেবল তথ্য রেকর্ড করে না, বরং পানির নিচেই রিয়েল-টাইমে সিদ্ধান্ত নিতে পারে, তিমিটি আসলে কোন দিকে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কল্পনা করুন তো, বিষয়টা কতটা মূল্যবান হবে, যদি আমরা একটি শিশু তিমির জীবনের প্রথম এক বছরের প্রতিটি ভাষা রেকর্ড করতে পারি! এই আবিষ্কার স্পার্ম তিমির ভাষা পর্যালোচনার ক্ষেত্রে ভাষাবিদ, এআই বিশেষজ্ঞ এবং সামুদ্রিক গবেষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে।”

মানুষের আয়ু ২০০ বছরে নিতে পারে তিমির প্রোটিন, কীভাবে?whale

স্পার্ম হোয়েলরা অত্যন্ত দক্ষ শিকারি। তারা সমুদ্রের দেড় কিলোমিটারের বেশি গভীরে একটানা ৫০ মিনিট পর্যন্ত থাকতে পারে। আগে তাদের ওপর নজর রাখা কঠিন ছিল, কারণ ট্র্যাকিং সেন্সরগুলো দ্রুত খুলে যেত। কিন্তু এই নতুন রোবটটি মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সমুদ্রের নিচে ভেসে থাকতে পারে। নিরবচ্ছিন্নভাবে তথ্য পাঠাতে পারে।

এ বিষয়ে গ্রুবার আরও বলেন, “মূল ধারণাটি হলো, একবার যদি আমরা মানুষের বাইরে কারও কোনো যোগাযোগ ব্যবস্থার মৌলিক বিষয়গুলো সত্যিই বুঝতে পারি, তবে এটিকে হাতি, উদ্ভিদ এবং ছত্রাক পর্যন্ত বিস্তৃত করা সম্ভব। বর্তমানে এ ধরনের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রচুর বিস্ময়কর কাজ হচ্ছে। ‘জীববৃক্ষ’ বা ‘ট্রি অব লাইফের’ অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণসত্তার যোগাযোগ ব্যবস্থার মধ্যে মিল এবং অমিলগুলো খুঁজে পাওয়ার মাধ্যমে এই সব কাজ সহজ হচ্ছে।”

বিজ্ঞানীরা এখন স্বপ্ন দেখছেন, একটি শিশু তিমির জন্মের পর থেকে তার প্রতিটি আওয়াজ বা ‘কোডা’ রেকর্ড করা যাবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তিমির ভাষার ব্যাকরণ ও অর্থ বোঝা সহজ হবে।

এই প্রযুক্তি কেবল ভাষা শেখাবে না, এটি আরও জানাবে মানুষের তৈরি শব্দ কীভাবে এই বিশাল প্রাণীদের জীবনকে প্রভাবিত করছে।

বিষয়: সাগরবিজ্ঞানরোবটজীববৈচিত্র্যবিজ্ঞানীতিমি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।