Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৬: ৫২
তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ
তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি দীপ। ছবি: চরচা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

এ মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে আবারও সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার এ মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে দীপকে রিমান্ডে চাওয়ার আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিল আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন যে নিহত তাহসিফ তার সিনিয়র বড় ভাই ছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে এবং আসামি যাতে জামিনে বের হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে না পারেন, সেজন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

বিষয়: মামলাপুলিশহত্যাটঙ্গীআদালতগ্রেপ্তাররিমান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    বিদ্যুৎ খাত ঠিক করতে সবার আগে কী করা দরকার?

  • ২

    ব্যবসায়ীরাই ঠিক করল জ্বালানির দাম, ভোক্তার কথা শুনবে কে?

  • ৩

    ‘এটি শুধু বাংলাদেশের সংগ্রাম নয় দক্ষিণ এশিয়ায় এটি আলোকবর্তিকা’

  • ৪

    মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ ছিল মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

  • ৫

    তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

সম্পর্কিত
  • মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ ছিল মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

    মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ ছিল মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

    ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল জানা যাবে কবে?

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল জানা যাবে কবে?

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে। তবে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। খবর আল জাজিরার।

  • খুলনায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, আহত জামায়াত নেতা

    খুলনায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, আহত জামায়াত নেতা

    খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে মুড়ির প্যাকেটে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।

  • খুলনায় শ্রমিক ইউনিয়নের নেতাসহ আটক ৩, প্রতিবাদে সড়ক অবরোধ

    খুলনায় শ্রমিক ইউনিয়নের নেতাসহ আটক ৩, প্রতিবাদে সড়ক অবরোধ

    গম চুরির অভিযোগে খুলনায় শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজনকে আটকের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অবরোধ চলে।