Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অতীতে প্রমাণ হয়েছে, বিএনপির পক্ষেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব: তারেক রহমান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৬: ৩২
অতীতে প্রমাণ হয়েছে, বিএনপির পক্ষেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব: তারেক রহমান

আগামীতে বিএনপি সরকারে এলে যে কোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলে ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “অতীতে প্রমাণ হয়েছে বিএনপির পক্ষেই একমাত্র সফলভাবে যে বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটি হলো দুর্নীতি। এ দেশের মানুষের কাছে দুটি বিষয়ই হচ্ছে বিএনপির কমিটমেন্ট। একটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধ আরেকটা, হচ্ছে মানুষের নিরাপত্তা।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা হবে–আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোনো দল নয়, অপরাধীই অপরাধী। দুর্নীতি যে করুক, যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে।”

আজ রোববার দুপুরে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “যত পরিকল্পনা গ্রহণ করি, এগুলো বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় কড়াকড়িভাবে নজর দিতে হবে। একটি হলো, মানুষের নিরাপত্তা। যাতে করে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। অতীতে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, আমাদের কেউ অন্যায় করলেও, আমরা ছাড় দিইনি। আগামীতে সরকারে গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”

Advertisement
Advertisement
Advertisement
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তারেক রহমানtarique at chittagong

তিনি বলেন, “আরেকটি বিষয়টি হচ্ছে দুর্নীতি। এটা যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনাই সফল হবে না। অতীতে প্রমাণ হয়েছে, একমাত্র যে বিষয়টি বিএনপির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামীতে বিএনপির সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে। অতীতে খালেদা জিয়া দুর্নীতি দমন করতে সক্ষম হয়েছিলেন। এ দেশের মানুষের কাছে এই দুটি বিষয়ই আমাদের কমিটমেন্ট।”

বিএনপি সরকারে এলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, “এ অঞ্চলে মানুষের একটি বড় দাবি আছে, যেটির উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করেছিল। কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে দিতে পারেনি। আমরা দেখেছি গত ১৫ বছর এই উদ্যোগ নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই উদ্যোগ নেওয়া হলে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। সেই উদ্যোগটি হচ্ছে বাণিজ্যিক রাজধানী।”

চট্টগ্রামসহ সারা দেশের জলাবদ্ধতার সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা সরকার গঠন করতে সক্ষম হলে সমগ্র বাংলাদেশের খালকাটা কর্মসূচি চালু করতে চাই। ইনশাআল্লাহ আমরা দু’হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, যাতে করে জলাবদ্ধতার বড় সমস্যা দূর করা যায়।”

বিএনপির চেয়ারম্যান বলেন, “আজ সময় এসেছে–অর্থবহ পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে অনেক নতুন ভোটার রয়েছেন, যারা বিগত ১৫-১৬ বছর ভোট দেওয়ার সুযোগ পাননি।”

বিষয়: বিএনপিদুর্নীতিনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটচট্টগ্রামরাজনীতি
সর্বশেষ
  • ১

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অস্বস্তি কোথায়?

  • ২

    নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

  • ৩

    গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কৃত করল মিডল্যান্ড ব্যাংক

  • ৪

    এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে

  • ৫

    র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

সম্পর্কিত
  • নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    দেশে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনই স্বস্তি পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কারণে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

  • এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে

    এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুলের শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

  • র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

    র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

    র‍্যাগিং, শারীরিক হামলা ও সিল জালিয়াতির মতো অপরাধের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে প্রশাসনিক শাস্তির আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার বিকেলে

  • বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাশেদ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ।