চরচা প্রতিবেদক

শাপলা কলি মার্কার ভোটারদের কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা–১১ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর রামপুরায় গণমিছিল শেষে সমর্থকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন।
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন আজ শুক্রবার সকাল দশটার দিকে ভাটারার বাঁশতলা এলাকা থেকে শুরু হয় গণমিছিল।
এসময় নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণখেলাপীদের পরাজিত করার নির্বাচন। অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য।
এসময় জনসাধারণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
এনসিপির এই নেতা বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার বিকল্প নেই। জোটের প্রার্থীদের নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
এসময় তাকে সমর্থন জানান জামায়াতসহ অন্যান্য শরীক দলের নেতা-কর্মীরা।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, চলমান বৃত্তি পরীক্ষাটি গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যেকোনো কারণে তারা নিতে পারেনি। আগামী বছরগুলোতে সঠিক সময়ে এ পরীক্ষা নেওয়া হবে।