Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট ১০৮৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৫
হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট ১০৮৪
হামে আক্রান্ত শিশু। ছবি: চরচা

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫টি শিশু। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৪ জনে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। খবর ইউএনবির।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু measles bd

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৮৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৮৪ শিশু মারা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

গত ২৪ ঘণ্টায় ৬৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২০১। এই সময়ে ১ হাজার ৯৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৮৩৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ১৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

বিষয়: হামশিশুশিশুমৃত্যুস্বাস্থ্যস্বাস্থ্যঝুঁকিবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    ইউনিভার্সাল কার্ড কী, কবে দেবে?

  • ২

    এফ-৩৫-এর বিনিময়ে সৌদিকে যে চড়া মূল্য দিতে হবে

  • ৩

    আধুনিক প্রযুক্তি কি বদলে দিচ্ছে বাকরখানির স্বাদ?

  • ৪

    হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট ১০৮৪

  • ৫

    হুতিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

সম্পর্কিত
  • এফ-৩৫-এর বিনিময়ে সৌদিকে যে চড়া মূল্য দিতে হবে

    এফ-৩৫-এর বিনিময়ে সৌদিকে যে চড়া মূল্য দিতে হবে

    ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্যাকেজের অধীনে এফ-৩৫ ফাইটার জেটের একটি সম্ভাব্য বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেছে। আরটি (রাশিয়া টুডে)-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে ইঞ্জিন, সরঞ্জাম এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে, যা রিয়াদের জন্য তার বিমান

  • হুতিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

    হুতিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

    ইয়েমেনের হুতি বাহিনীর সঙ্গে যুদ্ধে সৌদি আরবের সেনাদের জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্মকর্তা গ্র্যান্ড মুফতি শেখ সালিহ বিন ফাওজান আল-ফাওজান। গত কাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

    বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

    বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

  • শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

    শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

    রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।