Advertisement

এবারের নির্বাচন মহা ঈদ: প্রধান উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এবারের নির্বাচন মহা ঈদ: প্রধান উপদেষ্টা

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের নির্বাচনের পরিবেশ ‘মহা ঈদের মতো’।

Advertisement

আজ বৃহস্পতিবার সকালে গুলশান-২ এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ভোটের পরিবেশ কেমন দেখছেন- জানতে চাইলে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন., “এটা ঈদের মতো, মহা ঈদের মতো। এটা মহা ঈদ।”

এরপর সাংবাদিককের তিনি আরও বলেন, “উই আর জাস্ট ক্রিয়েটিং নিউ বাংলাদেশ, বাংলাদেশ ২.০।”

Advertisement

এর আগে এই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই ভোটকেন্দ্রটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীন। এই আসনের প্রার্থীও তিনি।

সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও হচ্ছে। এই দুই ভোটে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে এবং দীর্ঘদিন ধরে সমালোচিত ব্যবস্থাগুলোর সংস্কারের বিষয়ে জনসমর্থন চাওয়া হবে।

সরাসরি ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে এবং পোস্টাল ব্যালট গণনা হবে আরও ২৯৯টি কেন্দ্রে। সব মিলিয়ে ২৯৯টি আসনে মোট ৪২,৯৫৮টি ভোটকেন্দ্র।