
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেষ মূহুর্তে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তবে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। কারণ, অভিজ্ঞ এই পেসারের চোট গুরুতর নয়।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ফিরে প্রথম ওয়ানডের একাদশে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজুর। তবে টসের পর ওয়ার্ম-আপের সময় হাঁটুতে আঘাত পাওয়ায় তার বদলি হিসেবে দলে আসেন শরীফুল ইসলাম, যিনি ছিলেন ম্যাচে বাংলাদেশের সেরা বোলার।
মুস্তাফিজুরের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী চরচাকে জানিয়েছেন, “মুস্তাফিজের চোট গুরুতর নয়। মাঝে আরও একদিন বিরতি আছে। তাই দ্বিতীয় ম্যাচে তার খেলার ব্যাপারে আমরা আশাবাদী।”
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী সোমবার। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় ২৬ রানে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে মুস্তাফিজুর যদি শেষ পর্যন্ত ফিট হন, তাহলে মধুর সমস্যায় পড়বে বাংলাদেশ। কারন তার জায়গায় খেলা শরীফুল ১০ ওভারে ২ মেডেন সহ মাত্র ২৭ রানে নেন ২ উইকেট। এমন বোলিংয়ের পর তাকে বাদ দেওয়াটা কঠিনই হবে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন