Advertisement

২৮ জেলায় ই-বেইল বন্ড চালু, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইনমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

২৮ জেলায় ই-বেইল বন্ড চালু, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইনমন্ত্রী
মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

Advertisement

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে চতুর্থ পর্যায়ে আরও ১২টি জেলায় এই অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচারপ্রার্থীরা হয়রানি ও ভোগান্তি থেকে মুক্তি পাবেন এবং মাত্র এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সরকার একটি হয়রানিমুক্ত ও কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান আইনমন্ত্রী।

মামলা দ্রুত নিষ্পত্তিতে উৎসাহিত করতে ভালো পারফরম্যান্স দেখানো জেলাগুলোকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, অনেক সময় আসামিরা জামিনে মুক্তি পেয়ে অপরাধের সংখ্যা বাড়ায়; তাই বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হচ্ছে। বছরের পর বছর মামলা ঝুলতে থাকলে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় ও খরচ হয় বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement