
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় হিটস্ট্রোকে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সরকার রাজ্যব্যাপী সতর্কতা জারি করেছে এবং মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
গতকাল শনিবার একটি জরুরি বৈঠকে তেলেঙ্গানার রাজস্বমন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাসা রেড্ডি এ কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই খাবার জানানো হয়েছে।
রাজ্যের সাতটি জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে জয়শঙ্কর ভূপালপল্লীতে চারজনের মৃত্যু হয়েছে। ওয়ারাঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদে তিনজন করে এবং জোগুলাম্বা গাড়ুওয়াল, রাঙ্গারেড্ডি ও সূর্যপেটে একজন করে মারা গেছেন।
দ্য হিন্দু জানিয়েছে, জরুরি পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার বাসস্ট্যান্ড, বাজার, ব্যস্ত সড়কসহ অন্যান্য জনবহুল এলাকায় পানীয় জল ও ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ওআরএস) বিতরণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হিটস্ট্রোকে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একান্ত প্রয়োজন ছাড়া জনসাধারণকে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজস্বমন্ত্রী পোঙ্গুলেতি। পাশাপাশি দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করা কৃষক, নির্মাণশ্রমিক ও সড়ককর্মীদের সুরক্ষায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া গ্রাম ও শহরাঞ্চলে পাখি ও প্রাণীর জন্য পানির পাত্র ও মাটির হাঁড়ির মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করতে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।