Advertisement

হত্যাচেষ্টার মামলায় ইনু-মেননকে গ্রেপ্তার দেখাল আদালত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হত্যাচেষ্টার মামলায় ইনু-মেননকে গ্রেপ্তার দেখাল আদালত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

আজ সোমবার দুপুরে তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের হাজির করে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের আগস্টের ৫ তারিখ মিছিল করা অবস্থায় চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি বাদী হয়ে মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Advertisement