Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে ৬ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্স, চলছে উদ্ধার অভিযান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১: ০৮
যুক্তরাষ্ট্রে ৬ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্স, চলছে উদ্ধার অভিযান
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বোস্টনগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স বিমান ছয়জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড কর্মকর্তারা। যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার পরপরই ‘গলফস্ট্রিম জি-১০০’ মডেলের বিমানটির সঙ্গে আকাশপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে সেখানে অনুসন্ধান ও উদ্ধার সতর্কবার্তা জারি করা হয়। বিমানটি বারমুডা থেকে ম্যাসাচুসেটসের বোস্টনের দিকে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, ম্যাসাচুসেটসের ন্যানটাকেট উপকূলে এখনো জীবিতদের সন্ধান চলছে। বিমানে থাকা ছয়জনের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। তাদের মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার নাগরিক।

Advertisement
Advertisement
Advertisement
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম সাইবার অপরাধী গ্রেপ্তারAnibal

শনিবার দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানায়, ন্যানটাকেটের উপকূলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাতভর জাহাজ, হেলিকপ্টার ও বিমান দিয়ে উদ্ধার অভিযান চালানো হবে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।

কোস্ট গার্ডের প্রকাশ করা বিমানের নম্বর অনুযায়ী, বিমানটি ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে রোগীদের নিজ দেশে ফিরিয়ে নিতে চিকিৎসা পরিবহন সেবা দিয়ে থাকে।

ল্যাটিচিউডের ফ্লাইট পরিচালনা বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজকে জানান, বিমানে দুজন পাইলট ও দুজন চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই কানাডার নাগরিক। তারা বারমুডা থেকে একজন রোগী ও তার এক আত্মীয়কে নিয়ে বোস্টন যাচ্ছিলেন।

বিষয়: যুক্তরাষ্ট্রযাত্রীবাহী বিমাননিখোঁজউদ্ধার
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।