
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থী গুলি চালালে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পাসাকর্ন চাইটাওয়িওং বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কতজন মারা গেছেন তা এখনো জানা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। তবে কী কারণে সে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, থাই পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন–তা নিশ্চিত হওয়া যায়নি।
জরুরি সেবাকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ডেবসিরিন ননথাবুরি স্কুল থেকে শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসছে। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও ছিল। একটি ছবিতে একজনকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। আরেকজনকে চিকিৎসা দিচ্ছিলেন একজন চিকিৎসাকর্মী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।