Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুযোগ সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৯: ৪১
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুযোগ সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) পাওয়ার সুযোগ সীমিত করতে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েক সপ্তাহ আগেই দেশটির সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রেখেছিল।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই আদেশে সই করেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুই বর্তমানে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকে। নতুন আদেশগুলোর একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান সীমিত ব্যতিক্রম আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিদেশি কূটনীতিক বা শত্রু বাহিনীর সদস্যদের সন্তানরা এই সুবিধা পান না।

ট্রাম্পের নতুন আদেশ অনুযায়ী, কথিত ‘সন্ত্রাসী’, নাগরিকত্ব ‘কেনার’ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের সন্তান এবং যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট অঞ্চলে জন্ম নেওয়া কিছু শিশুকেও এই সুবিধার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানাmeta

দ্বিতীয় নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ‘বার্থ ট্যুরিজম’ বলতে শুধু সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে গর্ভবতী নারীদের দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রথাকে বোঝানো হয়।

ট্রাম্পের আগের নির্বাহী আদেশের মতো নতুন আদেশগুলোও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প তার আগের উদ্যোগ বাতিল করায় সুপ্রিম কোর্টের সমালোচনা করেন। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আদালতের সিদ্ধান্তকে তিনি ‘প্রহসন’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তিনি জানান, তার প্রশাসন এ বিষয়ে নতুন কৌশল গ্রহণ করছে।

এর আগে গত বছরের ২০ জানুয়ারি, দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই সংবিধানের ১৪তম সংশোধনী নতুনভাবে ব্যাখ্যা করে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প।

সেখানে বলা হয়েছিল, অস্থায়ী ভিসাধারী বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। তবে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, ট্রাম্পের ওই উদ্যোগ সংবিধানের নাগরিকত্ব ধারার পরিপন্থি এবং তাই তা আইনসম্মত নয়।

বিষয়: যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পনাগরিকত্বনাগরিক বিদেশ
সর্বশেষ
  • ১

    ছোট একটি ডাল থেকে লাখ টাকার বনসাই

  • ২

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

  • ৩

    সালাহউদ্দিন–চুন্নুদের জেল কেন দিয়েছিল সামরিক আদালত?

  • ৪

    অপ্রতিম-আজমল-মরিয়মরা কেন ঝরে যায়?

  • ৫

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পর্কিত
  • জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।

  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

  • রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি

  • নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।