Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
প্রথমার্ধ শেষের প্রতিবেদন

আর্জেন্টিনা-ইংল্যান্ড মারামারির ফাঁকে ফুটবলটা খেলতে ভুলে গেছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০১: ৫৪
আর্জেন্টিনা-ইংল্যান্ড মারামারির ফাঁকে ফুটবলটা খেলতে ভুলে গেছে

যদি খেলা দেখে থাকেন, এবং খেলার ছিরি দেখে ভুলে গিয়ে থাকেন, তাহলে মনে করিয়ে দেওয়া যাক, এটা একটা বিশ্বকাপের সেমিফাইনাল।

Advertisement
Advertisement
Advertisement

এই প্রতিবেদন লেখার সময়ে ৪৫ মিনিট খেলা হয়েছে, যোগ করা তিন মিনিট মিলিয়ে ৪৮ মিনিট। দুই দল মিলিয়ে এ সময়ে গোলমুখে শট দেখা গেছে ১টি, সব মিলিয়ে শটই ৪টি। ফাউল ১৯টি - আর্জেন্টিনার ১২, ইংল্যান্ডের ৭। মারামারি আর ধাক্কাধাক্কি? পরিসংখ্যানে এর হিসাব থাকে না, তবে সংখ্যাটা দুই দলের সম্মিলিত শটের চেয়ে বেশি তো বটেই, দ্বিগুণেরও বেশি হতে পারে।

আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ মানে সেখানে বাড়তি মসলা থাকবে, এতটুকু অনুমিতই ছিল। তাই বলে প্রথম ৪৫ মিনিটে দুই দল মিলিয়ে গোলপোস্টের দিকে একটা মাত্র শটের বিপরীতে ১৯টা ফাউল হবে, এতটা বোধ হয় ডিয়েগো ম্যারাডোনারও অনুমানে আসত না!

এতকিছুর পর ম্যাচের স্কোরলাইন সম্ভবত আর আলাদা করে বলার দরকার পড়ে না। দুই দল মারামারি আর ধাক্কাধাক্কির মধ্যে ফুটবলটা খেলার আর সময় করে উঠতে পারেনি সেভাবে। মানে, বিতং করে বলার মতো মুহূর্ত তেমন নেই। দুই গোলকিপারকেই তেমন পরীক্ষা দিতে হয়নি। গোল আর হবে কোত্থেকে! বিরতিতে গোলশূন্য সমতা নিয়ে ড্রেসিংরুমে গেছে দুই দল।

Advertisement
Advertisement
Advertisement

শুরু থেকেই আর্জেন্টিনার ধাক্কাধাক্কি দেখে মনে হয়েছে, তারা ইংল্যান্ডকে লাতিন স্ট্রিট ফুটবলে নামিয়ে আনতে চাইছে। ইংল্যান্ডকে দেখে হয়তো তাদের মনে হয়েছে, এই ইংল্যান্ডকে খেপিয়ে দিতে পারলে আর্জেন্টিনারই লাভ!
আর্জেন্টিনার ফাউল আর ধাক্কাধাক্কির জবাবে ইংল্যান্ডও পিছিয়ে থাকল না। ব্যস, আর যায় কোথায়! ফুটবল লাটে উঠল! পুরো ৪৫ মিনিটের বিচারে মাঝে-মধ্যে কয়েক সেকেন্ডের টানা পাসিং, আঙুলে গোনার মতো কয়েকটা আক্রমণকেই যদি আপনি ফুটবল বলতে চান, তাহলে আলাদা কথা।

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলইংল্যান্ড ফুটবল
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক