
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৩০টিরও বেশি করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য ইংরাহাম অ্যাঙ্গেলে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোম।
তিনি বলেন, “আমি সুনির্দিষ্ট সংখ্যা বলব না, তবে ৩০টির বেশি হবে। আরও দেশকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য মূল্যায়ন করছেন প্রসিডেন্ট।”
তবে কোন কোন দেশ নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে, তা বলেননি নোম।
এর আগে, বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করে ট্রাম্প প্রশাসন। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাইস।
ওই ১৯ দেশের মধ্যে রয়েছে—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন যাদের ওপর জুনে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও রয়েছে, যারা আগে আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।