Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বঙ্গবন্ধুর মৃত্যুবাষির্কী পালনের সময় ১২ আইনজীবীসহ গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৮: ২১
বঙ্গবন্ধুর মৃত্যুবাষির্কী পালনের সময় ১২ আইনজীবীসহ গ্রেপ্তার ১৫
চট্টগ্রাম। ছবি: চরচা

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ১২ আইনজীবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে শনিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য। এদের মধ্যে পাঁচজন নারীও আছেন। তারা সবাই অ্যাডভোকেট উম্মে হাবিবার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে উপস্থিত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ডবলমুরিং থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে তোলা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন— অ্যাডভোকেট উম্মে হাবিবা, মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রূপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতীম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবির, আয়েশা হেভেন ও জাকির হোসেন।

ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলম চরচাকে বলেন, “কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা উম্মে হাবিবার বাসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা জড়ো হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সংগঠনটির বিভিন্ন পর্যায়ের পদের সাথে যুক্ত বলে জেনেছি। এদের মধ্যে পাঁচ নারীসহ বেশ কয়েকজন আইনজীবীও রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন চরচাকে বলেন, “চট্টগ্রাম মহানগর হাকিম রোববার বিকালে শুনানি শেষে পাঁচ নারী আইনজীবীকে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় জামিন দিয়েছেন। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার উম্মে হাবিবা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং ইস্কান্দার মির্জা হালিশহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদকন। এছাড়া শুভ আইচ চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক এবং কামেলা খানম রূপা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক।

অন্যদিকে গ্রেপ্তার আইনজীবী যীশু রায় চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিষয়: মৃত্যুবার্ষিকীপুলিশচট্টগ্রামআদালতবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানগ্রেপ্তার
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তান আসলে কে চালায়?

  • ২

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ৩

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৪

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৫

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”