Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৬
সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট
মাথার ওপর উড়তে থাকা একটি ড্রোন নিয়ে কাজ করছেন সুইস সেনাসদস্যরা। ২৭ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতা অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ কিংবা ন্যাটোর সঙ্গে সহযোগিতা থেকে দেশটিকে বিরত রাখবে—এমন নীতি অনুমোদন করা হবে কি না, আজ রোববার তা নির্ধারণ করবেন দেশটির ভোটাররা।

Advertisement
Advertisement
Advertisement

সুইজারল্যান্ডে গণভোট হচ্ছে, সংবিধানে কঠোরভাবে নিরপেক্ষতার একটি সংজ্ঞায়িত রূপ অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে।

১৮১৫ সালে নেপোলিয়নীয় যুদ্ধের অবসানের পর থেকে আন্তর্জাতিকভাবে সুইজারল্যান্ডের নিরপেক্ষতা স্বীকৃত। তবে সরকার কীভাবে এই নিরপেক্ষতা বাস্তবায়ন করবে, তা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ নেই।

ডানপন্থী সুইস পিপলস পার্টি (এসভিপি) বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বার্ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় সুইজারল্যান্ডের ঐতিহ্যগত নিরপেক্ষতার অবস্থান ক্ষয় হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভোটের আগে এই প্রচারণার জন্য দেশজুড়ে পোস্টার টানানো হয়েছে। পোস্টারে সাদা শান্তির কবুতরের ছবি দিয়ে মানুষকে ‘যুদ্ধ নয়, নিরপেক্ষতার পক্ষে’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে জনমত জরিপগুলো বলছে, ভোটাররা প্রস্তাবটি প্রত্যাখ্যান করবেন। সর্বশেষ জরিপগুলোর একটিতে দেখা গেছে, ৬৮ শতাংশ ভোটার প্রস্তাবের বিপক্ষে এবং ৩১ শতাংশ পক্ষে।

বার্ন বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় রাজনীতির অধ্যাপক ফাবিও ওয়াসারফালেন বলেন, “সুইস ভোটাররা নিরপেক্ষতা পছন্দ করেন, কিন্তু সরকার বর্তমানে যেভাবে এটি বাস্তবায়ন করছে, তাতেও তারা সন্তুষ্ট।”

তিনি আরও বলেন, “তারা সাধারণভাবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার পক্ষেও রয়েছেন এবং সেটি পরিবর্তন করতে চান না।”

জনসংখ্যা ইস্যুতে কী হচ্ছে সুইজারল্যান্ডেswitzerland

প্রচারণাকারীরা চান, সংবিধানে স্পষ্টভাবে বলা থাকুক—সুইজারল্যান্ড আক্রান্ত না হলে কোনো সামরিক বা প্রতিরক্ষা জোটে যোগ দিতে বা তার সঙ্গে সহযোগিতা করতে পারবে না। একই সঙ্গে জাতিসংঘ অনুমোদন না দিলে কোনো নিষেধাজ্ঞায়ও যোগ দেওয়া থেকে দেশটিকে বিরত থাকতে হবে।

তাদের বক্তব্য, অতীতে সুইস নিরপেক্ষতা দেশটির জন্য সুফল বয়ে এনেছে। এর ফলে দেশটি দুই বিশ্বযুদ্ধেই জড়িয়ে পড়া থেকে বিরত ছিল। পাশাপাশি এই নিরপেক্ষতা বার্নকে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ‘সদিচ্ছার উদ্যোগ’ নেওয়ার সুযোগও দেয়।

এসভিপির সমর্থক ও ধনকুবের ব্যবসায়ী ক্রিস্টফ ব্লখার বলেন, “সুইজারল্যান্ড গত ২০০ বছর কোনো যুদ্ধে জড়ায়নি, কারণ দেশটি স্থায়ীভাবে সশস্ত্র এবং নিরপেক্ষ।”

তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরপেক্ষতার নীতি ক্রমেই কম অনুসরণ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। রয়টার্সকে তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন সুইজারল্যান্ডকে সংঘাতের একটি পক্ষ হিসেবে বিবেচনা করছে।

এসভিপি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল এবং সুইস সরকার এই প্রস্তাবের বিরোধিতা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেছেন, প্রস্তাবটি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে এবং সুইজারল্যান্ডকে ন্যাটোর সঙ্গে সামরিক প্রশিক্ষণ নেওয়া থেকে বিরত রাখবে।

বিষয়: সুইজারল্যান্ডযুদ্ধভোটনিষেধাজ্ঞাইউরোপন্যাটোসংবিধানগণভোটনিরপেক্ষ
সর্বশেষ
  • ১

    সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

  • ২

    দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশুভ সংকেত: টিআইবি

  • ৩

    রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা

  • ৪

    হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

  • ৫

    ‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

সম্পর্কিত
  • দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশুভ সংকেত: টিআইবি

    দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশুভ সংকেত: টিআইবি

    জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন এমপির পৃষ্ঠপোষকতায় ও পুলিশের উপস্থিতিতে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, লুটপাট ও দখলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসাথে কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপ

  • রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা

    রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা

    রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

  • হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪১টি শিশু। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

  • ‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

    ‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

    রাজধানীর কামরাঙ্গীরচরে ‘কেউ পিছু ধাওয়া করছে’—এমন আতঙ্কে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার ওয়ালটন গলিতে এ দুর্ঘটনা ঘটে।