Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানি সংকট কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২১: ৩০
জ্বালানি সংকট কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

দেশে চলমান জ্বালানি ঘাটতি মেটানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সরকারের কিছু সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ প্রক্রিয়ায় সাধারণ জীবনযাত্রায় কিছুটা সাময়িক বিঘ্ন ঘটলেও তা মেনে নেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে জ্বালানি খাতের বর্তমান নাজুক পরিস্থিতির পেছনে বিগত ১৭ বছরের দলীয় অব্যবস্থাপনাকে দায়ী করেছেন মন্ত্রী।

Advertisement

আজ বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ১৪টি শহিদ পরিবার এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা ও আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে বলেন, ‘‘বাংলাদেশ মূলত আমদানিকৃত গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীল। ফলে হঠাৎ তৈরি হওয়া সংকট দ্রুত কাটিয়ে ওঠা চ্যালেঞ্জিং। তবে জনপ্রতিনিধিদের মধ্যে শতভাগ জবাবদিহি ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে দেশকে পরিবর্তন করা অসম্ভব নয়। তারুণ্যের শক্তিকে দেশের প্রধান সামাজিক শক্তিতে রূপান্তর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’

অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই যোদ্ধারা সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি ও অসূলভ আচরণের অভিযোগ তোলেন। আন্দোলনে অংশ নেওয়া লিটন আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ভাতা বা কোনো ব্যক্তিস্বার্থের জন্য কেউ রাজপথে নামেননি। অথচ রাষ্ট্রীয় গেজেটে নাম আসার পর থেকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।’’ গেজেট যদি নিরাপত্তার জন্য হুমকি হয়, তবে তা প্রত্যাহার করে নেওয়ারও দাবি জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

মামলার ধীরগতি ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লিটন আহমেদ আরও বলেন, ‘‘পুলিশ সদস্যরা ঘটনা তদন্তের নামে উল্টো আন্দোলনের অংশগ্রহণকারীদের কাছেই ভিডিও ফুটেজ চেয়ে পাঠাচ্ছেন, যা হতাশাজনক।’’

রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেন, ‘‘এই আন্দোলন সফল না হলে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়ত।’’ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে জুলাই যোদ্ধাদের দেশের গর্বিত সন্তান হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানান।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়: বিএনপিসরকারবাণিজ্যমন্ত্রীরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ২

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৩

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৪

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

  • ৫

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।