Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঢাকা-৮ আসনে বাতিল ভোট গোনা হয়েছে: এনসিপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ২৪
ঢাকা-৮ আসনে বাতিল ভোট গোনা হয়েছে: এনসিপি

আলোচিত ঢাকা-৮ আসনে বাতিল ভোট গোনা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

Advertisement

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় কার্যালয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

আলোচিত এই আসনে বিএনপির প্রার্থী দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। আর এনসিপি প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আসিফ বলেন, “আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে, মার্কার বক্সে ভোটটা দিতে হবে। বোর্ড মার্কার নামের ওপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে। সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

আসিফ বলেন, “প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসির সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সঙ্গে কথা বললাম। ইসিতে কথা বললাম। ইসি থেকে আমাদের জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেননি। এটা প্রিসাইটিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত।”

আসিফ মাহমুদ বলেন, “একজন থেকে আরেকজন বল পাস করার মতো চলছে। এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল টেম্পারিং হচ্ছে। আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি ঢাকা-৮ আসনের প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি। সেখানে তিনি ঠিক একই একই কথাগুলো বলছেন।”

এনসিপির এই মুখপাত্র বলেন, “এই বাতিল ভোটের সংখ্যা কত? এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল তখন দেরি করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করা হয়েছে। কিছু আসনে ফলাফল টেম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের ১১ দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদের হারানোর উদ্দেশ্যে ফলাফল টেম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি।”

বিষয়: আসিফ মাহমুদঅভিযোগএনসিপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।