
রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মব সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সরকার বিভিন্ন জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভিডিও ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন থানায় মব সন্ত্রাস প্রতিরোধে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো এলাকায় মব সন্ত্রাস বা চাঁদাবাজির খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘বিট পুলিশিং’ ও ‘কমিউনিটি পুলিশিং’–এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে মব সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট থানায় জানাতে আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে যেন কেউ মব সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।