Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ, ‘লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০: ৫৯
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ, ‘লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মিছিল থেকে রাজধানীর ধানমন্ডিতে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের ‘আওয়ামীলীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত সংবাদকর্মীরা।

Advertisement

সাংবাদিকদের অভিযোগ, সকাল থেকেই তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান নিয়ে জামায়াতের কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন। কর্মসূচিতে ধারাবাহিকভাবে একাধিক ব্যক্তি বক্তব্য দিতে থাকলে সাংবাদিকরা আয়োজকদের কাছে অনুরোধ করেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরতে, যাতে সংবাদ সংগ্রহের কাজ দ্রুত সম্পন্ন করা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ মন্তব্যের পর কয়েকজন জামায়াত কর্মী জানান, কর্মসূচিতে উপস্থিত সবাই বক্তব্য দেবেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে উপস্থিত কিছু ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষের লোক হওয়ার অভিযোগ তুলে তাদের ওপর চড়াও হন।

আহত দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, “কর্মসূচি চলাকালে তার এক সহকর্মীকে ‘আওয়ামী লীগের লোক’ আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে মারধর শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে তিনি সহকর্মীকে রক্ষা করতে এবং হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা তার ওপরও চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।’’

Advertisement
Advertisement
Advertisement

michil-at-d32

শিশির দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের উসকানি বা সংঘাতে জড়িত না থাকলেও শুধুমাত্র সহকর্মীকে বাঁচাতে এগিয়ে যাওয়ার কারণে তাকে হামলার শিকার হতে হয়েছে। হামলার সময় তাকে ধাক্কাধাক্কি, কিল-ঘুষি ও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের এভাবে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে সংবাদকর্মীদের ওপর হামলা চালালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে তার রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতে ইসলামীর টিম সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়: জামায়াতে ইসলামীরাজধানীবাংলাদেশআওয়ামী লীগ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।