Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৩
বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: ইউএনবি

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর আটজন জেলে একটি ট্রলার নিয়ে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে।

শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যুdead body 2

পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ট্রলারের এক জেলে ট্রলার মালিককে মোবাইল ফোনে বিষয়টি জানান। এরপর ট্রলার মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা চান।

Advertisement
Advertisement
Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড কোকিলমনি স্টেশন উদ্ধার অভিযান শুরু করে। সে সময় গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারসহ আট জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।

পরে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। ট্রলারসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়: বঙ্গোপসাগরজেলেউদ্ধারবাংলাদেশ কোস্ট গার্ড
সর্বশেষ
  • ১

    তেলের দামে ঊর্ধ্বগতি, খুলনায় দিশেহারা সাধারণ মানুষ

  • ২

    বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

  • ৩

    ছড়া–গানেই অমর হয়ে থাকবেন আখতার হুসেন

  • ৪

    শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

  • ৫

    দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী

সম্পর্কিত
  • শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

    শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

    রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী

    দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি কোন পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।” আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

  • বরিশালে সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    বরিশালে সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    বরিশালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাজিয়া রহমান মাইশা (৩০) নামে এক নারী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের রাহাত-আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। খবর বাসসের।