Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৩৩ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে যে কীর্তিতে প্রথম শরীফুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮: ৩৯
৩৩ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে যে কীর্তিতে প্রথম শরীফুল
ছবি: ফেসবুক

প্রথম দিনে ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে নামিয়েছিলেন ধস। শরীফুল ইসলাম দ্বিতীয় দিনেও আলো ছড়িয়েছেন। ইনিংস শেষ করেছেন নামের পাশে সাত উইকেট নিয়ে। আর সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে একজন বিদেশী বোলার এই কীর্তি গড়েছিলেন সেই ১৯৯৩ সালে! ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে তাই ইতিহাসের পাতায়ও জায়গা করে নিয়েছেন শরীফুল।

Advertisement

ম্যাকাই টেস্টের আগে ক্যারিয়ারে আগে কখনই ইনিংসে তিন বা তার বেশি উইকেট নিতে পারেননি শরীফুল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম ম্যাচেই বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা বোলিংটাই করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাকাইয়ে বাংলাদেশকে বাস্তবতা দেখাল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বাংলাদেশের চারজন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে।

বাংলাদেশের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়ে যাওয়া ক্যামেরন গ্রিনকে ‘আনপ্লেয়বল’ এক ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরীফুল। এর মধ্য দিয়ে তিনি পাশে বসেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি এমব্রোসের। ৩৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে তিনি ২৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

আর শরীফুল ৭ উইকেট নিতে খরচা করেছেন মাত্র ৪৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এই প্রথম দেশের বাইরে বাংলাদেশের একজন বোলার সাত উইকেটের দেখা পেলেন।

শরীফুলের এমন বোলিংয়ের পরও অবশ্য স্বস্তিতে নেই বাংলাদেশ। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০ রান করায় তাদের দ্বিতীয় দফায় ব্যাট করাতে হলে নাজমুল হোসেনদের করতে হবে ১৪৬ রান।

সেই লক্ষ্যে লাঞ্চ বিরতিতে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ৩ উইকেটে ৩৯। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল (২৩) ও মুশফিকুর রহিম (৪)।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।