
খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিককে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিক এখন ডিবি হেফাজতে আছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে রাজশাহী নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকেই প্রধানমন্ত্রী হাত নেড়ে জনসাধারণের শুভেচ্ছার জবাব দেন।
পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসটি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। যেখানে লেখা হয়—‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসটির ছবিও যুক্ত করা হয়।
সেই পোস্টের মন্তব্য ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়— ‘‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার কোনো বিকল্প নেই।
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান বলেন, একই সফরে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ফেসবুকে করা এ মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। হেফাজতে থাকা যুবকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দেশটির এক বাসিন্দা নিহত হয়েছেন। বাহরাইন ও কাতারের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দরে স্থানীয় সময় গতকাল বুধবার রাতে হামলার ঘটনা ঘটে।

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব
শত শত ট্রাকে প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি সদরঘাটের উদ্দেশে রওনা দেয়। ঢাকেশ্বরী থেকে শুরু হয়ে এই প্রতিমা যাত্রাটি শহীদ মিনার, হাইকোর্ট, শাহ মাজার ও কোর্ট এলাকা ঘুরে সদরঘাটে পৌঁছায়। ঢাকের বাদ্য আর বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটক মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।