
অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
চরচা ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দেশটির এক বাসিন্দা নিহত হয়েছেন। বাহরাইন ও কাতারের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দরে স্থানীয় সময় গতকাল বুধবার রাতে এই বিমান হামলার ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি নিউজ)।
কর্তৃপক্ষ জানায়, হামলায় আরও আটজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, বিমানবন্দরটি এড়িয়ে অন্য পথে সরিয়ে নেওয়া হচ্ছে ফ্লাইটগুলো।
তবে কারা হামলা করেছে, তা জানায়নি সৌদি কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।
এর আগে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র হামলার একাধিক ঘটনায় কিং ফাহদ বিমানবন্দরও আক্রান্ত হয়েছিল।
ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবারের হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে চারটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
বুধবার রাতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কয়েকজন কূটনীতিক এবং মার্কিন সরকারি কর্মীদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী হামলা এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ নির্দেশ দেওয়া হয়।
বিমানবন্দরে হামলার আগে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকো পরিচালিত একটি তেলক্ষেত্রে ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, নিহত দুজন নেপাল ও ফিলিপাইনের নাগরিক। আহত ব্যক্তিরা পাকিস্তান ও ভারতের নাগরিক।

অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহমেদ আশিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত
গাজীপুরের কালীগঞ্জে কার্ভার্ড ভ্যানচাপায় এক পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।