Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭: ৪৮
ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
পুলিশ হেফাজতে আসামি আকিদুল শেখ । ছবি: ইউএনবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ (২৫) আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকালে আকিদুল শিশুটিকে রাস্তা পার করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে পাশের বাঁশবাগানে নিয়ে যান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে তিনি পালিয়ে যান।

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরsaudi arab

ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছায়। শিক্ষকরা ঘটনা শুনে শিশুটির পরিবারের সদস্যদের খবর দেন। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা আকিদুল শেখের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধের অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।”

বিষয়: ধর্ষণশিক্ষার্থীফরিদপুরআদালতযুবকমৃত্যুদণ্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

  • ২

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

  • ৩

    রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

  • ৪

    সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

  • ৫

    পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সম্পর্কিত
  • দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

  • ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।

  • রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

    রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

    কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার পুরো দল কেন্দ্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এবং ক্ষমতার পালাবদল ঘটাতে দেশে বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি।

  • সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

    সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

    ২১ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ, আলেক্সান্দার জভেরেভ ও টেলর ফ্রিটজের অংশ নেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার নাম প্রত্যাহার করে নেন।