এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ফেরানোর কোন পরিকল্পনা কোম্পানিটির। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার রাতে কোম্পানির আয়-ব্যয়ের বিবরণী সংক্রান্ত সভার শুরুতে এ কথা বলেন কোম্পানির পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস।
সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, গত বৃহস্পতিবার পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া এক বক্তব্যে এনভিডিয়ার সিইও পদে আবারও দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন জেনসেন হুয়াং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুয়াং বলেন, “আমি পরিচালনা পর্ষদের জন্য এমন কিছু সমস্যা তৈরি করেছি, যা নিয়ে গভীরভাবে অনুতপ্ত। নিজের ভুলের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।”
সম্প্রতি জেনসেন হুয়াংয়ের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এর মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও রয়েছে। এরপরই তিনি এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন।
গতকাল মঙ্গলবাল তার পদত্যাগের পর এনভিডিয়ার প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রথম এক প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১১৫ বিলিয়ন বা ১১ হাজার ৫০০ কোটি ডলারের সীমা ছাড়িয়েছে।
গত ২৫ অক্টোবর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় হয়েছে ১১৫ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৫৮০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফাও দ্বিগুণ হয়ে ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারে উঠেছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে গত প্রান্তিকের ওই সময়টায় হুয়াং কোম্পানিতেই ছিলেন।
এনভিডিয়ার মোট আয়ের বড় অংশ এসেছে ডেটা সেন্টারের জন্য চিপ বিক্রি থেকে। গত প্রান্তিকে এ খাতের আয় দ্বিগুণ হয়ে ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে। আগামী প্রান্তিকে তাদের আয় ১৩ শতাংশ বাড়তে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার এই আর্থিক প্রতিবেদন এআই অবকাঠামো খাতে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা অনেকটাই দূর করেছে। বিনিয়োগ ও লেনদেনবিষয়ক প্ল্যাটফর্ম ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক ড্যানিয়েলা হ্যাথর্ন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই প্রতিবেদন থেকে বোঝা যায়, হুয়াংয়ের অনুপস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রমে ভাটা পড়েনি; বরং তা আরও শক্তিশালী হয়েছে।”
তবে হুয়াংয়ের বিদায়ে দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানটির কৌশলগত অবস্থানে কতটা প্রভাব পড়বে, সেটাই বড় প্রশ্ন। হ্যাথর্নের মতে, যেসব ক্রয়াদেশ হুয়াংয়ের বিদায়ের আগেই এসেছে, সেগুলোয় প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে নতুন পণ্য, অংশীদারত্ব ও বিনিয়োগের বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে তাঁর অনুপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এদিকে এনভিডিয়ায় স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া চলছে। চেয়ারম্যান হার্ভি জোনস জানান, সে লক্ষ্যে নিয়োগকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে—দুই জায়গা থেকেই সম্ভাব্য প্রার্থী বিবেচনা করা হচ্ছে। তবে তাড়াহুড়া করে কাউকে নিয়োগ দিতে চায় না পরিচালনা পর্ষদ।
জোনস বলেন, উন্নত প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা থাকতে হবে নতুন প্রধান নির্বাহীর। তাই উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পেতে সময় নেওয়া হবে।