Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাগেশ্বরীতে সার না পেয়ে ফের কৃষকদের সড়ক অবরোধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৩
নাগেশ্বরীতে সার না পেয়ে ফের কৃষকদের সড়ক অবরোধ
ছবি: চরচা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবি মৌসুমে চাহিদা মত সার না পেয়ে ক্ষুব্ধ শত শত কৃষক আবারও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন। এ সময় তারা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এবং কৃষি কর্মকর্তা ও সার ডিলারের অপসারণ চান। পরে অবরুদ্ধ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কচাকাটা থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন গাবতলা বাজার এলাকায় বিসিআইসির পরিবেশক (ডিলার) মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

জানা গেছে, রবি মৌসুমে এখন এলাকার প্রধান ফসল আমন, বেগুন ও বিভিন্ন সবজির চাষাবাদে সারের চাহিদা বাড়ছে। পাশাপাশি ভুট্টাসহ অন্যান্য ফসলেরও আবাদ শুরু হয়েছে। কিন্তু চাষাবাদের শুরু থেকেই কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। আজ সকালে গাবতলা এলাকার কৃষকদের জন্য নির্ধারিত ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সে সার বিক্রির খবর ছড়িয়ে পড়লে কয়েক শ কৃষক সেখানে জড়ো হন।

একপর্যায়ে বরাদ্দকৃত সার শেষ হয়েছে বলে জানানো হয় এবং পরিবেশক সার বিক্রি বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ কৃষকরা ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদেরlalmonirhat

স্থানীয় কচাকাটা থানার পুলিশ ও বিজিবি সদস্যরা সড়ক অবরোধ এবং বিক্ষোভ দমনের চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

মেসার্স ভাই ভাই ট্রেডার্স সার ঘরের প্রতিনিধি খায়রুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “আমাদের পর্যাপ্ত সার মজুত আছে। আজ দুটি পয়েন্ট থেকে সার বিতরণ করার কথা। একটি পয়েন্টের সার শেষ হয়ে যাওয়ায় কৃষকরা সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছে। আমরা অন্য পয়েন্ট থেকে কৃষকদের সার দেওয়ার চেষ্টা করছি।”

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “বিক্ষুব্ধ কৃষকরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। একসঙ্গে অনেকে সার নিতে গিয়ে না পাওয়ায় এ সমস্যা হয়। সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। পর্যায়ক্রমে সবাই সার পাবেন। সার বিতরণে অনিয়ম পেলে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

গত ১৪ সেপ্টেম্বর একই উপজেলার বেরুবাড়ী, বামনডাংগা ও রামখানা ইউনিয়নে সার না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন কৃষকরা।

বিষয়: নাগেশ্বরীঅবরোধসড়ককৃষককুড়িগ্রাম
সর্বশেষ
  • ১

    মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা: সৌদি আরব কী খেলা খেলছে, হুতিরা কী বলছে?

  • ২

    তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

  • ৩

    পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬

  • ৪

    ফ্ল্যাটে নারীসহ সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

  • ৫

    বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

সম্পর্কিত
  • তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

    রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়েছে বলে চরচাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান।

  • পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬

    পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ১৬

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

  • ফ্ল্যাটে নারীসহ সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

    ফ্ল্যাটে নারীসহ সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

    রাজশাহী নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের উদ্ধার করে চন্দ্রিমা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাজির মোড়সংলগ্ন ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়তে থাকেন

  • বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

    বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

    তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।