বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতাল সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার বাসভবনে বৃহস্পতিবার তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দেন। তবে সাড়া না পাওয়ায় চিকিৎসকেরা স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
এনডিটিভি সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে মানিপাল হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছেন। সেই চিকিৎসক জানিয়েছেন, টানা ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরেও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
হিন্দুস্তান টাইমসের খবরে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর বাবা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।