
ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর চানখারপুলের কায়েতটুলির একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনিক বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বি কে গাঙ্গুলী লেনের ওই মেসের একটি কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তখন তিনি অচেতন ছিলেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনিক চন্দ্র পালের গ্রামের বাড়ি সিলেট জেলার শিবপুর উপজেলায়। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মেসসদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকে অনিকের তেমন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে অনিকের এক ব্যাচমেট তাকে ফোনে না পেয়ে খোঁজ নিতে বলেন। পরে অনিকের কক্ষে গিয়ে দীর্ঘ সময় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি।
জয় ভূঁইয়া বলেন, ‘‘দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’
অনিকের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দুদিন আগে অনিকের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মোবাইল ফোন বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং তিনি মেসে একা চুপচাপ থাকছিলেন।
এদিকে, খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, ‘‘স্টুডেন্টরা আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের স্টুডেন্ট আর বেঁচে ছিলেন না।’’
সুবাস পাল আরও বলেন, ‘‘আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ওর বাবার সঙ্গেও কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর মেডিকেল ও থানার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে অনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি
মক্কার নগরীর কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি কেবল ‘সম্ভাব্য’ পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।

মহাখালীতে বাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৪ জন
রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ হওয়া চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।