Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় বন্দুক ঠেকিয়ে সাব-রেজিস্ট্রারকে ‘অপহরণ’, ফিরে দাবি—‘স্বেচ্ছায় গিয়েছিলেন’

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ৪৭
খুলনায় বন্দুক ঠেকিয়ে সাব-রেজিস্ট্রারকে ‘অপহরণ’, ফিরে দাবি—‘স্বেচ্ছায় গিয়েছিলেন’
খুলনায় সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ। ছবি: চরচা

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে সদর থানা থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত কার্যালয় থেকে দিনদুপুরে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রায় আধাঘণ্টা পর তিনি কার্যালয়ে ফিরে এলেও অপহরণের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন তিনি। তবে সিসিটিভি ফুটেজে বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যাওয়ায় পুরো ঘটনা ঘিরে ধোঁয়াশা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Advertisement

আজ বুধবার দুপুরে কেডি ঘোষ রোডস্থ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তন্ময় কুমার মন্ডল নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় মুখে কাপড় বাঁধা কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি রিকশায় সাব-রেজিস্ট্রার তন্ময়কে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশেই বসা মুখে কাপড় বাঁধা এক যুবক তার পেটে পিস্তল ঠেকিয়ে রেখেছে। রিকশাটির আগে ও পেছনে দুটি মোটরসাইকেল স্কট দিয়ে জেলখানা ঘাট এলাকার দিকে নিয়ে যেতে দেখা যায়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাব-রেজিস্ট্রার কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়সহ আশপাশের অফিসপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার ঠিক আধাঘণ্টা পর তন্ময় কুমার মন্ডল একাই কার্যালয়ে ফিরে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হলে আতঙ্কিত অবস্থায় তিনি দাবি করেন, “আমাকে তুলে নিয়ে যাওয়ার তথ্যটি সত্য নয়। আমি নিজ থেকেই তাদের সঙ্গে কথা বলতে কার্যালয় থেকে বের হয়েছিলাম। তারা একটি সমস্যার কথা বলে আমাকে রিকশায় নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে কিছু কথা বলে আমি চলে এসেছি। তবে তারা কারা, তা আমার জানা নেই।”

এদিকে ঘটনার বিষয়ে খুলনা সদর থানার পুলিশ কর্মকর্তাদের বক্তব্যেও কিছুটা ভিন্নতা দেখা গেছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সদর থানার এসআই জামাল উদ্দিন বলেন, “দুপুর ৩টা ১০ মিনিটের দিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা আসি। সিসিটিভি ফুটেজেও তাকে রিকশায় নিয়ে যেতে দেখা গেছে। আমরা ঘটনাস্থলে থাকতেই তিনি ফিরে আসেন এবং কোনো লিখিত অভিযোগ দেবেন না বলে জানান।”

তবে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, “কাগজপত্র দেখানোর কথা বলে ওই কর্মকর্তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে আবার ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়: অপরাধজেলার খবরখুলনা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি