Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

Advertisement

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Advertisement

মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রশাসন অধিশাখার উপসচিবকে। কমিটিতে আরও রয়েছেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফিন্যান্স এন্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সীড ফাইন্যান্সিং)।

তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভ্যন্তরীণ-বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি গ্রহণ ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আজ বেলা ১১টায় নির্ধারিত ২৪২টি পদের ওই নিয়োগ পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই বাতিল করা হয়।