Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলনের সংসদ সদস্য, কেন?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলনের সংসদ সদস্য, কেন?
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

Advertisement

আজ বৃহস্পতিবার চরচাকে এ তথ্য জানিয়েছেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘‘সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে আসায় আমরা রাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত রয়েছি।’’

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে জয় লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।