Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার টন: জ্বালানি বিভাগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৬: ১৯
দেশে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার টন: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের মজুত সন্তোষজনক এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়েছে জ্বালানি বিভাগ। একইসঙ্গে বাজার তদারকিতে সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, যা মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ।

আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেলের, যা কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, একই সময়ে অকটেনের মজুত দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন। ব্যক্তিগত যানবাহন ও উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিনে ব্যবহৃত এই জ্বালানির বর্তমান চাহিদা পূরণে পর্যাপ্ত মজুত রয়েছে।

এ ছাড়া, পেট্রোলের মজুত ১১ হাজার ৪৩১ মেট্রিক টন। পাশাপাশি জেট ফুয়েলের মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন, যা বর্তমান চাহিদা পূরণে যথেষ্ট।

মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের সরবরাহ প্রতিদিনই নতুন আমদানি ও খালাসের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে দৈনিক সরবরাহের পাশাপাশি মজুতও নিয়মিত হালনাগাদ হচ্ছে।

সরবরাহ ব্যবস্থাপনা জোরদারে বিভাগীয় ও জেলা পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগে ১৩টি জেলায় ৪৭৯ জন এবং মহানগর এলাকায় ১১৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১১টি জেলায় ৩৩০ জন এবং মহানগরে ৬২ জন, রাজশাহীতে ৮টি জেলায় ৩৪০ জন এবং খুলনায় ১০টি জেলায় ৩০১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একইভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

মনির হোসেন চৌধুরী বলেন, এসব ট্যাগ অফিসার মাঠপর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন, ফলে ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।

তিনি আরো জানান, জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে কোনো বড় ধরনের সংকট বা অস্বাভাবিক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। নিকট ভবিষ্যতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না এবং এপ্রিল মাসেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

সরকার জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও তদারকি আরো শক্তিশালী করতে খুব শিগগিরই একটি ডিজিটাল অ্যাপ চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিষয়: জ্বালানিজ্বালানি তেলডিজেলসরকারতেল
সর্বশেষ
  • ১

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

  • ৩

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ৪

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৫

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

সম্পর্কিত
  • লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।