Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এআই থেকে শিশুদের রক্ষা করতে কঠোর আইন করল চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮: ১১
এআই থেকে শিশুদের রক্ষা করতে কঠোর আইন করল চীন

চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জন্য নতুন কিছু নিয়ম তৈরির প্রস্তাব দিয়েছে। যেখানে শিশুদের এআই ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তার অভিভাবককে অবগত করতে হবে।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এর মূল উদ্দেশ্য শিশুদের সুরক্ষা দেওয়া এবং চ্যাটবটগুলো যেন এমন কোনো পরামর্শ না দেয়, যা থেকে মানুষ নিজের ক্ষতি করতে পারে কিংবা সহিংসতায় জড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত নিয়ম অনুযায়ী যারা এআই তৈরি করেন তাদের নিশ্চিত করতে হবে, সিস্টেমগুলো যেন জুয়া খেলার মতো কোনো বিষয়কে উৎসাহিত না করে।

ঘোষণাটি এমন সময় দেওয়া হলো, যখন সারা বিশ্বে এবং বিশেষ করে চীনে একের পর এক নতুন চ্যাটবট বাজারে আসছে।

Advertisement
Advertisement
Advertisement

নিয়মগুলো চূড়ান্ত হয়ে গেলে চীনের সব এআই পণ্যের ওপর কার্যকর হবে।

চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) গত সপ্তাহে এই খসড়া নিয়মগুলো প্রকাশ করেছে।

এআই ভিত্তিক কোম্পানিগুলোকে এখন থেকে বিশেষ সেটিংস রাখতে হবে, যেন শিশুরা কতক্ষণ চ্যাটবট ব্যবহার করছে তার সময়সীমা নির্দিষ্ট করা যায়। এছাড়া, শিশুদের ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ দেওয়ার আগে তাদের অভিভাবকদের অনুমতি নিতে হবে।

যদি কোনো ব্যবহারকারী আত্মহত্যা বা নিজের ক্ষতি করার মতো বিষয়ে কথা বলে, তবে সেখানে এআই-এর বদলে একজন আসল মানুষকে কথোপকথনের দায়িত্ব নিতে হবে। একইসঙ্গে ব্যবহারকারীর অভিভাবক বা জরুরি যোগাযোগ নম্বরে দ্রুত খবর জানাতে হবে।

এআই এমন কোনো তথ্য তৈরি বা শেয়ার করতে পারবে না, যা দেশের নিরাপত্তা নষ্ট করে। পাশাপাশি দেশের সম্মান ক্ষুণ্ন করে বা একতা নষ্ট করে এমন কোনো কিছু বলতে পারবে না এআইগুলো।

সর্বশেষ সরকার এআই ব্যবহারে উৎসাহ দিচ্ছে। বিশেষ করে স্থানীয় সংস্কৃতি তুলে ধরা এবং বয়স্কদের একাকীত্ব দূর করার জন্য সহায়ক টুল তৈরিতে। তবে শর্ত হলো, সেগুলো নিরাপদ ও নির্ভরযোগ্য হতে হবে। এই নিয়মগুলোর ওপর সাধারণ মানুষের মতামতও চাওয়া হয়েছে খসড়াটিতে।

চীনের এআই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপ সিক এ বছর অ্যাপ ডাউনলোডের তালিকায় সবার উপরে উঠে এসেছে।

বিষয়: এআইজুয়াডিপসিকচীনশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।