Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংঘাত নিয়ে সংলাপের আহ্বান পোপ লিওর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭: ১৯
সংঘাত নিয়ে সংলাপের আহ্বান পোপ লিওর
ছবি: ইউএনবি

বিভক্ত বিশ্বে সংলাপ ও বন্ধুত্বের পরিবেশ গড়ে তুলতে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।

Advertisement

শনিবার ইতালির স্থলবেষ্টিত ক্ষুদ্র দেশ সান মারিনো সফর এবং ইতালির রিমিনি শহরে একটি বড় ক্যাথলিক সমাবেশে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

রিমিনিতে কয়েক হাজার মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় লিও এমন এক সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক করেন, যা “মানুষের মন, কথা ও জাতিকে পুনরায় অস্ত্রসজ্জিত করে”। তিনি বলেন, খ্রিস্টানদের উচিত দয়া, পারস্পরিক যোগাযোগ এবং শান্তির প্রতি অঙ্গীকারের মাধ্যমে এর জবাব দেওয়া।

এর আগে সান মারিনোতে বিশ্বের সবচেয়ে প্রাচীন টিকে থাকা প্রজাতন্ত্রটির স্থানীয় কর্তৃপক্ষের উদ্দেশে বক্তব্য দেন লিও।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পোপ সতর্ক করে বলেন, আধুনিক সমাজগুলো সহিংসতা, সামাজিক বিভাজন এবং এমন সব মতাদর্শের ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে, যেগুলো সাধারণ মানুষের কল্যাণের চেয়ে ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দেয়।

পোপ লিও বলেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যা বহু সংঘাতের কারণে ক্ষতবিক্ষত।”

তিনি ক্রমবর্ধমান সহিংসতা, বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ এবং অন্যদের প্রতি ভয়ের কথা উল্লেখ করেন। এর জবাবে তিনি খ্রিস্টানদের ক্ষমা, সংহতি এবং দুর্বল ও অসহায় মানুষের প্রতি উদ্বেগ দেখানোর আহ্বান জানান।

পোপকেও অকথ্য ভাষায় আক্রমণ ট্রাম্পেরtrump to pope

তিনি বলেন, শান্তি গড়ে ওঠে এমন মানুষদের মাধ্যমে, “যারা একে অপরের সঙ্গে মিলিত হতে ভালোবাসে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে ভয় পায় না।” তার মতে, রাজনৈতিক, সামাজিক ও মতাদর্শগত বিভাজনের আগে মানবিক মর্যাদাকে স্থান দিতে হবে।

বিশ্বজুড়ে উত্তেজনা নিয়ে এখন পর্যন্ত তার অন্যতম জোরালো বক্তব্যে লিও ক্রমবর্ধমান সংঘাত ও সামরিকীকরণের সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক করেন।

তিনি বলেন, খ্রিস্টানদের উপলব্ধি করা উচিত যে “কোনো শত্রু থাকতে পারে না” এবং এমনকি বিরোধীরাও “একজন ভাই বা বোন, যার চোখের দিকে তাকিয়ে সত্যের সঙ্গে তার মুখোমুখি হতে হবে।”

তিনি বলেন, “দারিদ্র্য, বৈষম্য, যুদ্ধ ও পরিবেশগত বিপর্যয়ের মূলে থাকা অন্যায় ক্ষমতার কাঠামোগুলোকে আমাদের উন্মোচিত করতে হবে।” একই সঙ্গে তিনি বিশ্বাসীদের আহ্বান জানান, “মুনাফার পূজার বন্ধন থেকে শ্রমকে মুক্ত করতে” এবং প্রযুক্তিগত উন্নয়ন যখন আগ্রাসী ও ধ্বংসাত্মক হয়ে ওঠে, তখন তা “নিরস্ত্র করতে”।

পোপের বক্তব্যের একটি উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল তরুণদের প্রসঙ্গ। ভবিষ্যৎ নিয়ে যখন অনেকেই উদ্বিগ্ন, তখন তিনি তরুণদের আশার উৎস হিসেবে তুলে ধরেন।

বিষয়: যুদ্ধদারিদ্র্যসংঘাতখ্রিষ্টানবৈষম্যপরিবেশসহিংসতাপোপ লিও
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী