
বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এই আদেশ দেন।
এ ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মনিরুল ইসলাম নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর চরচাকে এ তথ্য জানিয়েছেন।
এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনের ফুটপাত থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। সে সময় তার সাথে থাকা শপিং ব্যাগ থেকে চার হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
কক্সবাজার থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য কুষ্টিয়া নিয়ে যাচ্ছিল বলে শফিকুল তখন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল। ইয়াবাগুলো তিনি মনিরুল ইসলামের নিকট থেকে কিনেছিলেন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। ২০২১ সালের ১২ জুলাই এই মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন আদালত।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে। পরে তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।