Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

Advertisement

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে বলে এক খবরে বলেছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মনজুর মোর্শেদের নিয়োগ হয়েছে। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।