Advertisement

ইসলামী ব্যাংকের আমানতকারীদের কোনো ঝুঁকি নেই: গভর্নর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ইসলামী ব্যাংকের আমানতকারীদের কোনো ঝুঁকি নেই: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন যে, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে।

Advertisement

আজ শুক্রবার ওসমানি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আশ্বস্ত করে বলন, ব্যাংকের আমানতকারীদের ভয়ের কোনো কারণ নেই এবং তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

গভর্নর বলেন, “আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইসলামী ব্যাংকের যেকোনো জরুরি পরিস্থিতি বা তারল্য সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় তারল্য সহায়তা প্রদান করবে।”

তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পরিচালনা পর্ষদ উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সজাগ রয়েছে।

Advertisement

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।