Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কীভাবে আধুনিক ইরান হলো ইসলামি প্রজাতন্ত্র?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১৪
কীভাবে আধুনিক ইরান হলো ইসলামি প্রজাতন্ত্র?

ডিসেম্বরের শেষ থেকেই ইরান উত্তাল। চলছে সরকারবিরোধী আন্দোলন। দৃশ্যপটে আবার হাজির রেজা শাহ পাহলভী। ইরান কি শেষতক পুরনো শাহ জমানায় ফিরবে? খামেনির কী হবে? শাহ ও খোমেনির নামই–বা কেন পাশাপাশি উচ্চারিত হচ্ছে?

Advertisement
Advertisement
Advertisement

বলা হচ্ছে বিদেশে বসে ক্ষমতাচ্যুত শাসক রেজা শাহ পাহলভী ইরানে এই আন্দোলনে মদদ দিচ্ছে। অনেকের ধারণা, এবার হয়তো পতন হবে ইরানের ধর্মতান্ত্রিক শাসকগোষ্ঠীর। আবার ভিন্ন ধারণাও আছে। তবে এমন এক পরিস্থিতি কিন্তু ইরানে আগেও ঘটেছিল।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি। তেহরান বিমানবন্দরে একটি বিশেষ বিমান ল্যান্ড করল। সিঁড়ি দিয়ে নেমে এলেন সাদা দাড়ি আর কালো পাগড়ির এক বৃদ্ধ। নাম তার–আয়াতুল্লাহ খামেনি। ১৫ বছরের দীর্ঘ নির্বাসন শেষে তার এই ঘরে ফেরা ছিল একটি দেশের মানচিত্র এবং ইতিহাস বদলে দেওয়ার চূড়ান্ত মুহূর্ত। অথচ এর মাত্র দুই সপ্তাহ আগেই প্রবল পরাক্রমশালী শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন।

ঘটনার শুরুটা আরও পেছনে। ১৯৪১ সালে ব্রিটিশ আর সোভিয়েত মদদে ক্ষমতায় বসেন মোহাম্মদ রেজা পাহলভি। তিনি ছিলেন ঘোরতর পশ্চিমাঘেঁষা। ১৯৬৩ সালে তিনি শুরু করেন তার উচ্চাভিলাষী ‘শ্বেত বিপ্লব’। লক্ষ্য ছিল আধুনিকায়ন–ভূমি সংস্কার থেকে শুরু করে নারীর সমঅধিকার।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু মুদ্রার উল্টো পিঠও ছিল। এই আধুনিকায়নের নামে তিনি ইরানের হাজার বছরের ইসলামি সংস্কৃতি আর ধর্মীয় নেতাদের প্রভাব কমিয়ে দিতে চাইলেন। আর ঠিক এই জায়গাতেই দেয়াল হয়ে দাঁড়ালেন আয়াতুল্লাহ খামেনি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, “এ আধুনিকায়ন নয়, এ হলো পশ্চিমাদের গোলামি।” ফলাফল? ১৯৬৪ সালে তাকে দেশ থেকে বহিষ্কার করা হলো।

বিদেশে থাকলেও খামেনির প্রভাব এক চুলও কমেনি। ইরাক আর ফ্রান্সে বসে তিনি তার জ্বালাময়ী ভাষণ ক্যাসেটে রেকর্ড করে চোরা পথে ইরানে পাঠাতেন। সেই কণ্ঠস্বর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের ঘরে ঘরে। সত্তরের দশকে শাহ যখন আড়াই হাজার বছরের পারস্য রাজতন্ত্রের উৎসবে কোটি কোটি টাকা ওড়াচ্ছিলেন, তখন সাধারণ মানুষ দারিদ্র্য আর দমন-পীড়নে অতিষ্ঠ। ১৯৭৮ সালে রাজপথ উত্তাল হয়ে উঠল। মধ্যবিত্ত থেকে শুরু করে কট্টরপন্থী ছাত্র–সবাই এক সুরে স্লোগান দিল: ‘শাহের পতন চাই।’ ঠিক আজ যেমন শোনা যাচ্ছে–‘খামেনির পতন চাই।’

খামেনির প্রত্যাবর্তনের পর ইরান রাতারাতি বদলে গেল। রাজতন্ত্রের জায়গায় প্রতিষ্ঠিত হলো ইসলামি প্রজাতন্ত্র। কিন্তু উত্তেজনা তখনো তুঙ্গে।

১৯৭৯ সালের ৪ নভেম্বর একদল উত্তেজিত ছাত্র তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেয়। ৫২ জন মার্কিন কর্মীকে জিম্মি করা হয় দীর্ঘ ৪৪৪ দিন! এই একটি ঘটনা আমেরিকার সাথে ইরানের সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে দিল।

খামেনির শাসনকাল সহজ ছিল না। ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের ইরাক ইরান আক্রমণ করলে শুরু হয় ধ্বংসাত্মক এক যুদ্ধ, যা চলেছিল টানা ৮ বছর। দেশের ভেতরেও ছিল কঠোর শাসন। পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ হলো, হিজাব বাধ্যতামূলক হলো।

১০ বছর শাসনের পর ১৯৮৯ সালে যখন খোমেনি মারা যান, তখন তেহরানের রাস্তায় ২০ লক্ষ মানুষের ঢল নেমেছিল।

আজকের ইরান যে ধর্মীয় শাসনের ছাঁচে গড়া, তার রূপকার ছিলেন এই খামেনিই। বিপ্লব যেমন একটি দেশের মুক্তি নিয়ে আসে, তেমনি সাথে নিয়ে আসে রক্তক্ষয়ী সংগ্রাম আর গভীর রাজনৈতিক জটিলতা। খামেনির সেই প্রত্যাবর্তনের পর ৪৭ বছর পেরিয়েছে। বিশ্ব এখন অপেক্ষায় শাহ প্রত্যাবর্তন করে কি না, তা দেখতে। তেমনটি হলে এবারের বদলও কতটা ইরানিদের হবে, আর কতটা অন্যের চাওয়ার হবে–সে প্রশ্ন থেকে যাবে।

বিষয়: আমেরিকাইরানহিজাববিপ্লবযুদ্ধইরাকতেহরানআয়াতুল্লাহ আলী খামেনি
সর্বশেষ
  • ১

    রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা

  • ২

    দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

  • ৪

    নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

  • ৫

    মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সের নতুন কমিটি

সম্পর্কিত
  • রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা

    রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, জার্মানির বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর রাশিয়া মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যেটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করবে।

  • ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

    ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

    ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আলি আল-তাহেরে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক অভিযান চালালে ইরান বড় ধরনের হামলা চালিয়ে তার জবাব দেবে।

  • নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

    নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

    কয়েকজন মানুষ রাজধানীর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ওই দেয়ালে সাঁটানো ছবিগুলো সতর্কতার সঙ্গে দেখছিলেন। আশপাশের নিরাপত্তারক্ষীদের কাছে তারা জানতে চাইছিলেন, তাদের নিখোঁজ স্বজনদের নাম তারা শুনেছেন কি না।

  • গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

    গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

    রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় মাদক কারবারে আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর দয়াগঞ্জের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।