
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন। তারপরও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন , তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নন। তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে ‘লাখ লাখ মানুষের ভাগ্যের সঙ্গে রাশিয়ান রুলেট’ খেলার সঙ্গে তুলনা করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার পেদ্রো সানচেজ। তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে তার সরকারের অবস্থান তুলে ধরছেন তিন শব্দে- ‘যুদ্ধ চাই না’।
সানচেজ বলেছেন, তার দেশ ‘বিশ্বের জন্য খারাপ কিছু ডেকে আনতে পারে এমন কিছুতে জড়িত হবে না। তিনি বলেন, ‘এটি আমাদের মূল্যবোধ এবং স্বার্থেরও পরিপন্থী।’
এর আগে হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ইরানে হামলার জন্য ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোয় স্পেনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্পেন খুব খারাপ।’ ট্রাম্প আরও জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন।
এরপর আজ বুধবার এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, খুব দেরি হওয়ার আগেই এ যুদ্ধ বন্ধ হওয়া উচিত। না হলে মানবতার মহাবিপর্যয় শুরু হবে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলতে পারবেন না...এখন কী ঘটবে তা কেউ নিশ্চিতভাবে জানে না। এমনকি যারা প্রথম আক্রমণ শুরু করেছিল, তাদের উদ্দেশ্যও স্পষ্ট নয়। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে, এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, অনেক প্রাণহানি হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।
সানচেজ ২০০৩ সালে ইরাক অভিযানের কথা স্মরণ দিয়ে বলেন, তার পূর্বসূরি হোসে মারিয়া আজনার এই যুদ্ধ সমর্থন বার্লিন প্রাচীর ধ্বংসের পর ইউরোপ মহাদেশে সবচেয়ে বড় নিরাপত্তাহীনতার কারণ হয়েছে।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”