Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭: ৪১
ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

গ্রাহক পর্যায়ে বেসরকারি এলপিজি বা রান্নার গ্যাসের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

Advertisement

এপ্রিল মাসে এ নিয়ে দ্বিতীয় দফায় এলপিজির দাম বাড়ানো হলো। মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৪১ টাকা। এপ্রিলের দুই দফার বৃদ্ধিতে এই সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বাড়ল। নতুন দর অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম পড়বে ১৬১.৬৬ টাকা।

অটোগ্যাস ও রেটিকুলেটেড সিস্টেমের দাম

সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার অটোগ্যাস কিনতে গ্রাহককে খরচ করতে হবে ৮৯.৫০ টাকা। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত এলপিজির দামও পুনর্নির্ধারণ করা হয়েছে, যেখানে তরল অবস্থায় প্রতি কেজির দাম পড়বে ১৫৭.৯১ টাকা।

Advertisement
Advertisement
Advertisement

কেন এই দাম বৃদ্ধি?

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে সংকটের কারণে এলপিজি আমদানির জাহাজ ভাড়া, বিমা ও নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে গেছে। বিকল্প পথে এলপিজি আনতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের সুবিধার্থে 'জাহাজ ভাড়া ও ট্রেডার্স প্রিমিয়াম' প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সৌদি আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম (সৌদি সিপি) বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে।

বেসরকারি এলপিজির দাম বাড়লেও সরকারি এলপিজির দাম (১২.৫ কেজি) ৫৯১.১৩ টাকায় অপরিবর্তিত থাকছে।

বিইআরসির তালিকা অনুযায়ী বিভিন্ন সাইজের সিলিন্ডারের নতুন দাম:

  • ৫.৫ কেজি: ৮৮৯ টাকা
  • ১২ কেজি: ১,৯৪০ টাকা
  • ১৫ কেজি: ২,৪২৪ টাকা
  • ৩৫ কেজি: ৫,৬৫৮ টাকা
  • ৪৫ কেজি: ৭,২৭৫ টাকা
বিষয়: গ্যাসএলপি গ্যাসদ্রব্যমূল্য
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।