
লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, প্রাণহানি এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে মুন্সীগঞ্জ ও বাগেরহাট জেলায় সহিংস ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। পাশাপাশি সিলেট, কুমিল্লা, নরসিংদী, ফেনী, গাজীপুর, নাটোর, ঝালকাঠি, নড়াইল, পাবনা, বগুড়া, ফরিদপুর, বরগুনা, ঝিনাইদহ, চাঁদপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা ও হামলার ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে গণমাধ্যমের তথ্যে উঠে এসেছে।
এ ছাড়া একই সময়ে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে, যা কেবল একটি গুরুতর ফৌজদারি অপরাধ নয়, বরং মানব মর্যাদা ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে আসক।
বিবৃতিতে বলা হয়, প্রতিটি নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের মৌলিক দায়িত্বের অংশ।
এই প্রেক্ষাপটে আইন ও সালিশ কেন্দ্র সব রাজনৈতিক দলের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন অবিলম্বে তৃণমূল পর্যায়ে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেয়—যাতে কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা, হামলা, দখলদারি, ভীতি প্রদর্শন কিংবা নারী নির্যাতনের ঘটনা না ঘটে। রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা বা মানবাধিকার লঙ্ঘনের বৈধতা দিতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আসক দাবি জানিয়েছে, প্রতিটি সহিংস ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। বিশেষ করে যৌন সহিংসতার ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা এবং আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র মনে করে, নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অপরিহার্য। সহিংসতা ও ভয়ভীতি মুক্ত পরিবেশ ছাড়া জনগণের রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্রের মৌলিক চর্চা টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছে সংস্থাটি।

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।