Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দলে নেই কামাভিঙ্গা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১: ৫১
ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দলে নেই কামাভিঙ্গা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে দিল ফ্রান্স। চমক আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে। কোচ দিদিয়ের দেশম দলে রাখেননি এদুয়ার্দো কামাভিঙ্গাকে। এ ছাড়া মোটামুটি সব তারকাই ফ্রান্সের ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন।

Advertisement

১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গতবারের রানার্সআপ। ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে অসাধারণ এক লড়াই উপহার দিয়েছিল ফ্রান্স। ২–০ গোলে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২–২ সমতায় খেলাটিকে অতিরিক্ত সময়ে নিয়েছিল তারা। অতিরিক্ত সময়েও ম্যাচ ছিল ৩–৩ সমতা। শেষ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে হারতে হয়েছিল দিদিয়ের দেশমের দলকে। সেই ফাইনালেও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন কামাভিঙ্গা।

ফ্রান্সের এবারের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া আরও একটি নাম রানদাল কোলো মুয়ানি। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ১২৩ মিনিটের সময় ওয়ান টু ওয়ান পজিশনে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে গোল করতে ব্যর্থ হয়েছিলেন কোলো মুয়ানি। তার জায়গায় আছেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জাঁ ফিলিপ মাতেতা।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘আই’গ্রুপে খেলবে ফ্রান্স। আগামী ১৬ জুন ফ্রান্সের প্রথম ম্যাচ সেনেগালের বিপক্ষে। এরপর ২২ জুন পরের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইরাক। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবেন এমবাপ্পেরা।

Advertisement
Advertisement
Advertisement

২০১২ সাল থেকে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দিদিয়ের দেশম। তিনি ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০১৪, ২০১৮ ও ২০২২—তিনটি বিশ্বকাপে ফ্রান্সের কোচ দেশম। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর অধিনায়ক ও কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানো ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি তিনি। এবার কোচ হিসেবে চতুর্থ বিশ্বকাপ শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। সে ঘোষণা আগেই দিয়ে রেখেছেন।

গোলরক্ষক

মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।

রক্ষণভাগ

লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মিডফিল্ডার

এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি।

আক্রমণভাগ

ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম।

বিষয়: ফুটবলফ্রান্সকোচবিশ্বচ্যাম্পিয়নবিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।