Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ম্যাগনেট পিলার মামলা: আত্মসমর্পণ করা ‘প্রক্সি’ আসামি রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮: ০৬
ম্যাগনেট পিলার মামলা: আত্মসমর্পণ করা ‘প্রক্সি’ আসামি রিমান্ডে

কথিত ‘ম্যাগনেট পিলার’ পাওয়ার আশায় প্রায় ৩৫ কোটি টাকার সম্পদ আত্মসাৎ মামলায়, আসামি বোনের হয়ে আত্মসমর্পণ করা নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

Advertisement

আদালতে আইনজীবী জানান, নিজেকে শারমিন আক্তার পরিচয় দেওয়া ওই নারী আসলে আসামির বোন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম প্রকৃত পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর হোসাইন আদালতকে বলেন, এই নারী আসল আসামি নন, তিনি বোনের হয়ে প্রক্সি দিয়েছেন। এ কথা শুনে বিচারক মন্তব্য করেন, এটা গর্হিত অপরাধ। পরে তিনি আরও বলেন, এভাবে আত্মসমর্পণ করা বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণার শামিল।

Advertisement
Advertisement
Advertisement

মামলার বাদীপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র। আত্মসমর্পণের সময়ও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। ফলে প্রক্সি হিসেবে আত্মসমর্পণ করা নারীও চক্রটির সঙ্গে জড়িত থাকতে পারেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন হংকংয়ে বসবাস করা ব্যবসায়ী আজিজুল আলম গত মাসে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ২৪ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ‘ম্যাগনেট পিলার’ নামে অলৌকিক ক্ষমতাসম্পন্ন একটি বস্তু বিদেশে ১০০ বিলিয়ন ডলারে বিক্রি করা সম্ভব বলে তাকে প্রলোভন দেখানো হয়।

প্রধান আসামি সোহেল ফকির ও তার সহযোগীরা কুফরি কালাম, জিনের বাদশা পরিচয় এবং সম্মোহনের মাধ্যমে ব্যবসায়ীকে নিয়ন্ত্রণে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময় নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন অবস্থায় রাখা হতো।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিভিন্ন কৌশলে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এছাড়া তার অফিসের ভল্টে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার এবং উত্তরখানের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের জমিও আত্মসাৎ করা হয়।

বিষয়: নারীমামলামেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরিমান্ডজেলেআইনজীবীআত্মসাৎআসামিআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ২

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৩

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৪

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৫

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।