
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন) বা ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। একে মার্কিন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডিএফসি অর্থায়নের এই যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যকর ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং বাংলাদেশের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়েরক্রমবর্ধমান আস্থারই বহিঃপ্রকাশ এই যোগ্যতা অর্জন। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি এবং শ্রমমান জোরদার করার লক্ষ্যে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগগুলোর প্রতিও এটি আস্থার প্রতিফলন।
বাংলাদেশ সরকারের প্রত্যাশা, ডিএফসি অর্থায়নের এই সুযোগকে কাজে লাগিয়ে বাস্তব বিনিয়োগ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি বয়ে আনবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।