চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় হিশাম আবুঘারবিহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি বাড়িতে পারিবারিক সহিংসতার কল পেয়ে পুলিশ সেখানে গেলে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, পুলিশ আসার পর অভিযুক্ত যুবক নিজেকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন, তবে দীর্ঘ সময় পর সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার আবুঘারবিহ ছিলেন নিহত জামিল লিমনের রুমমেট। চলতি মাসের শুরুর দিকে ২৭ বছর বয়সী দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজ হন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে জানানো হয়েছে, লিমনের সাবেক রুমমেট ২৬ বছর বয়সী তরুণ হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
নিহত লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। তাদের দুজনের বয়স ২৭।
গতকাল শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানায়, নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের দেহের অবশিষ্টাংশ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয়েছে।

সারা দেশে জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন। তিনি বলেছেন, এতে সাধারণ মানুষের আতঙ্কিত