Advertisement

হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত শিশু কোলে নিয়ে বসে আছে মা। ছবি: চরচা

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪১টি শিশু।

Advertisement

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গজনিত কারণে ৯ শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জন—সর্বমোট ১ হাজার ৯৬টি শিশু মারা গেল।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ২২৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ১ হাজার ১১৫ জন শিশু হাসপাতালে নতুন ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ৯৪৩ জন।

Advertisement

গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে, যার মধ্যে ২১ হাজার ২১২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত। এই সময়ে মোট ১ লাখ ৬৬,৩১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়, যার মধ্যে ১ লাখ ৫৯,৫১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।